মোবাইলের ব্যাটারি ভালো রাখার উপায় - যে 5 ভুলে নষ্ট হয় ব্যাটারি

মোবাইলের ব্যাটারি ফুলে যাওয়ার কারণ


আপনার ফোনের ব্যাটারি কি কেনার 6 মাস পরেই ফুলে যাচ্ছে? সকালে 100% চার্জ দিলেন, বিকেলে 20%? আপনি ভাবছেন কোম্পানি খারাপ ব্যাটারি দিয়েছে? না ভাই, দোষ কোম্পানির না, দোষ আমাদের 5 টা ভুলের।


আজকের নতুন ফোনগুলোতে যেমন Realme 16x 5G তে 7000mAh ব্যাটারি, 45W ফাস্ট চার্জিং দিচ্ছে, কিন্তু আমরা যদি ব্যবহারের নিয়ম না জানি, তাহলে এই 7000mAh ব্যাটারিও 3 মাসে নষ্ট হয়ে 3000mAh এর মতো হয়ে যাবে।


আমি নিজে সিলেটে মোবাইল সার্ভিসিং এর দোকানে দেখেছি, 90% ব্যাটারি ফোলার কারণ এই 5 টা ভুল। চলুন বিস্তারিত জানি।

ভুল ১: ফোন 0% করে 100% পর্যন্ত চার্জ দেওয়া

আমরা ছোটবেলা থেকে শিখেছি ফোন 0% করে তারপর ফুল চার্জ দিতে হয়। এটা আগের Ni-MH ব্যাটারির জন্য ঠিক ছিল। এখন সব ফোনে Li-Polymer ব্যাটারি। এর জন্য সবচেয়ে ভালো হলো 20% থেকে 80% এর মধ্যে রাখা। 0% করলে ব্যাটারির উপর প্রেশার পড়ে।


সঠিক উপায়: 20% আসলেই চার্জে দিন, 80-85% হলে খুলে ফেলুন। মাঝে মাঝে 100% দিতে পারেন, প্রতিদিন না।

ভুল ২: সারারাত চার্জে লাগিয়ে ঘুমানো

এটা আমরা সবাই করি। রাতে চার্জে লাগিয়ে ঘুমাই। আপনার ফোনে Overcharge Protection থাকলেও, 100% হওয়ার পরেও সারারাত কারেন্ট আপ-ডাউন করে, ব্যাটারি গরম হয়। বিশেষ করে সিলেটের মতো গরম জায়গায় ব্যাটারি ফুলে যাওয়ার প্রধান কারণ এটা।

ভুল ৩: চার্জে লাগিয়ে গেম খেলা, ভিডিও দেখা

চার্জে লাগিয়ে Free Fire বা YouTube দেখলে ফোনের তাপমাত্রা 45 ডিগ্রির উপরে চলে যায়। বিজ্ঞান বলে, ব্যাটারি 40 ডিগ্রির উপরে গেলেই তার লাইফটাইম অর্ধেক হয়ে যায়। 7000mAh ব্যাটারিও এই গরমে নষ্ট হয়।

ভুল ৪: 200 টাকার লোকাল চার্জার ব্যবহার

Realme 16x এর জন্য কোম্পানি 45W এর চার্জার দিয়েছে। আপনি যদি 200 টাকার লোকাল চার্জার দিয়ে চার্জ দেন, তাহলে ভোল্টেজ ঠিক থাকে না। এতে ব্যাটারি 3 মাসেই ফুলে যায়। সবসময় Original চার্জার ব্যবহার করুন।

ভুল ৫: ফোন গরম থাকা অবস্থায় চার্জে দেওয়া

বাইরের রোদ থেকে এসে বা অনেকক্ষণ গেম খেলে ফোন গরম হয়ে আছে, সাথে সাথে চার্জে দেবেন না। আগে 10 মিনিট ফ্যানের নিচে রেখে ঠান্ডা করুন, তারপর চার্জ দিন।

সঠিক নিয়ম এক নজরে

ভুল কাজ সঠিক উপায় লাভ কি হবে
0% - 100% চার্জ দেওয়া 20% - 80% পর্যন্ত রাখুন ব্যাটারি 2 বছর ভালো থাকবে
সারারাত চার্জে রাখা 80% হলে খুলে ফেলুন ব্যাটারি ফুলবে না
চার্জে দিয়ে গেম খেলা চার্জে থাকলে ব্যবহার নয় ফোন গরম হবে না
নকল চার্জার ব্যবহার Original 45W চার্জার ফাস্ট চার্জ + সেফটি

মোবাইলের ব্যাটারি ভালো রাখার সঠিক নিয়ম


FAQ -


প্রশ্ন ১: মোবাইলের ব্যাটারি কত পার্সেন্টে চার্জে দেওয়া উচিত?

উত্তর: 20% এ চার্জে দিন, 80-85% হলে খুলে ফেলুন। এটাই বিজ্ঞানসম্মত নিয়ম।

প্রশ্ন ২: সারারাত ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়?

উত্তর: হ্যাঁ, 100% হওয়ার পরেও চার্জে থাকলে ব্যাটারি গরম হয়ে ফুলে যায়, বিশেষ করে গরমকালে।

প্রশ্ন ৩: 7000mAh ব্যাটারি কতক্ষণ চলে?

উত্তর: সাধারণ ব্যবহারে 2 দিন, গেম খেললে 1 দিন। কিন্তু উপরের 5 টি ভুল করলে 6 মাস পরেই backup অর্ধেক হয়ে যাবে।

প্রশ্ন ৪: Original চার্জার ছাড়া চার্জ দিলে কি হয়?

উত্তর: ভোল্টেজ ঠিক থাকে না, ব্যাটারি দ্রুত নষ্ট হয় এবং ফোন blast হওয়ার ঝুঁকি থাকে।

Comments

Popular posts from this blog

২০০০ টাকা দামের মোবাইল ফোন কোনটি? বাস্তবতা ও ৫টি সেরা বিকল্প ২০২৬

Redmi 17 5G এর দুর্বলতা - 5টি বড় সমস্যা যা কেনার আগে জানা উচিত

iPhone 18 Pro Max: আমি কেন 3 লাখ টাকা দিয়ে একটা আয়না কিনলাম?